শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ’র ডিপ্লোমা কোর্সের পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু

বিএসএমএমইউ

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল ডিপ্লোমা কোর্স ২০২৩ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো.আশিকুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউর সকল ডিপ্লোমা কোর্সের ওরাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। সবগুলো পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

এমকেএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়