শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:০০ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও ১৩ জনের করোনা শনাক্ত

করোনা শনাক্ত

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৩ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪৬৯ জন। আর এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শুন্য দশমিক ৪৯ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৮ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৯১ হাজার ৩৬৮জন সুস্থ হয়ে উঠেছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬২ জনের নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় এপর্যন্ত ১৩ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এখন পর্যন্ত  দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৮৭ জন এবং নারী ১০ হাজার ৬৫৪ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা বিভাগে এক জনসহ অন্যান্য বিভাগে ১০ জন শনাক্ত হয়েছে।

এসকেএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়