শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ৬ কোটি ৬ লাখের অধিক বুস্টার ডোজ করোনা টিকা সম্পন্ন

করোনা টিকা

শাহীন খন্দকার: স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন প্রেরিত এক বিবৃতিতে বলেছেন, সারাদেশে এখন পর্যন্ত  ৬ কোটি ৬ লাখ ১১ হাজার ৬১৯ ডোজ বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বুস্টার টিকা দেওয়া হয়েছে  ১০ লাখ ৯৩ হাজার ৪২২ ডোজ। 

রোববার (৩ ডিসেম্বর) রাতে ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে  শুক্রবার থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত  ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৮২ হাজার ৯৭৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৩৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে এসব টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত করোনাভাইরাস  প্রতিরোধের টিকা প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৭৩৮ ডোজসহ দ্বিতীয় ডোজ ১২ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৯২৭   দেওয়া হয়েছে।

এদিকে ২০২১ সালের ১ নভেম্বর ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৮১২ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৮৬০ ডোজ। গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ২৮ শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৩ হাজার ৬৯৯ শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে প্রকাশ ৫-১১ বছর বয়সী শিশুদের মধ্যে এক কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৬৫৬ প্রথম  ডোজ  দেওয়া হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় ফাইজারের বিশেষ এ টিকার ডোজ পেয়েছে ৯ হাজার ৮৩ শিশু। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছে ৯ লাখ ৯১ হাজার ৮৫৯ জনকে। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৬৪ হাজার ২১১ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। ১৪ হাজার ৪৪৫ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রানুকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়