শিরোনাম
◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০১:৩৫ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫১৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫১৫ জন রোগীর মধ্যে রাজধানীর বাসিন্দা ২৬৬ জন এবং অন্যান্য বিভাগের ২৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া বর্তমানে সারাদেশে সর্বমোট ২ হাজার ২৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৪৩ জন এবং অন্যান্য বিভাগে ৯৮৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫৩ হাজার ৯২৮ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৪ হাজার ৬২৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ৩০২ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ৫১ হাজার ৪৬০ জন। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৩৩ হাজার ২৪০ জন এবং অন্যান্য বিভাগে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ২২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন চারজনসহ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৭ জন মারা গেছেন। অন্যদিকে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০৫ জন।

এসকে/এএ

  • সর্বশেষ