শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গুরোগী

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে ৬৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে ৩৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশে সরকারি-বেসরকারি  হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৬ জনে। 

চলতি বছরে ১৮ হাজার ৬৪৬ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এর মধে ১৪ হাজার ১২৯ জন রাজধানী ঢাকায় এবং ৪ হাজার ৫১৭ জন রোগী ঢাকার বাইরে। অর্থাৎ ৭৬ শতাংশ রোগী মহানগরীতে এবং বাকি ২৪ ভাগ  মহানগরীর বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।

গতকাল বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৪৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭০ জন এবং ঢাকার বাইরে ৭৪ জন।

মহানগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে ৫৫৫ জন। একদিনে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুনে ডেঙ্গু রোগী শনাক্ত ৭৩৭ জন আর মৃত্যু হয়েছে ১ জনের , জুলাইতে ১ হাজার ৫৭১ জন মৃত্যু হয়েছে ৯ জনের। আগষ্টে শনাক্ত হয়েছে ৩ হাজার ৫২১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

সেপ্টেম্বরে শনাক্ত হয়েছে ৯ হাজার ৯১১ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের। চলতি অক্টোবর মাসে ৫ তারিখ পর্যন্ত  ডেঙ্গু রোগী শনাক্ত  ২ হাজার ৫৫৪ জন আর মৃত্যু হয়েছে ৮ জনের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়