শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৩:৩১ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে বাড়ছে করোনা-আতঙ্ক: বিশেষ ঝুঁকিতে জটিল রোগে আক্রান্তরা

দেশে করোনার নতুন ধরনে ঝুঁকিতে পড়ছেন শিশু-বয়স্কসহ অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিরা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের বেশির ভাগই ভুগছেন ডায়াবেটিস, কিডনিসহ অন্যান্য জটিলতায়। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এখনো তৈরি হয়নি আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি। তবে যারা অন্যান্য সমস্যায় ভুগছেন, তাদের নিতে হবে বাড়তি যত্ন।

হঠাৎ করে আবারও করোনার চোখ রাঙানিতে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। তবে চিকিৎসকরা আশ্বস্ত করছেন, এখনও তৈরি হয়নি তেমন কোনো পরিস্থিতি।

 এদিকে, দেশে এক দিনের ব্যবধানে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যাও। সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ জন। চিকিৎসকরা বলছেন, করোনার নতুন এ ধরনে ঝুঁকিতে আছেন বয়স্কসহ শরীরের অন্যান্য জটিলতায় যারা ভুগছেন তারা।
 
 মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে। এই হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন করোনা রোগী, যাদের বেশির ভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায়।
 
বিশেষজ্ঞরাও বলছেন, যাদের আগে থেকে ডায়াবেটিস, কিডনিসহ অন্যান্য জটিলতা রয়েছে, তাদের বাড়তি যত্ন নিতে হবে। করোনা পরীক্ষা ও টিকা দেয়ার বিষয়েও অগ্রাধিকার দেয়ার পরামর্শ তাদের।  
 
 এবার একইসঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন আক্রান্তের সঙ্গে দেখা দিচ্ছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন ডেঙ্গু রোগী। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়