শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন ১টি করে গাজর খাওয়ার অসাধারণ উপকার সম্পর্কে জানুন

গাজরের হালুয়া খেতে দারুণ মজাদার। শুধু কী তাই? গাজরের স্যুপ, সালাদ কিংবা জুসের পাশাপাশি কাঁচা গাজর চিবিয়ে খেলেও স্বাদের পাশাপাশি মিলবে চমৎকার সব পুষ্টি উপাদান। বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন কে১, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে। শীতকালীন এই সবজিটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। প্রতিদিন একটি গাজর খেলে কোন কোন উপকার পাবেন জেনে নিন। 


⏩ গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বিশেষ করে দ্রবণীয়  ফাইবার, যা স্বাস্থ্যকর হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য ফাইবার অপরিহার্য। প্রতিদিন গাজর খেলে সুস্থ হজমশক্তি বজায় রাখতে পারবেন এবং পেট ফাঁপা ও বদহজমের মতো হজমজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব হবে। গাজরে থাকা উচ্চ জলীয় উপাদান হাইড্রেশন বজায় রাখতেও সাহায্য করে।  

⏩ গাজর আমাদের চোখ ভালো রাখে। এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে, যা শরীর ভিটামিন এ-তে রূপান্তরিত করে। ভিটামিন এ সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে কম আলোতে। নিয়মিত গাজর খেলে রাতকানা রোগ থেকে চোখ রক্ষা পাওয়া সম্ভব হয়। বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকিও কমাতে পারে গাজর।

⏩ যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে খাদ্য তালিকায় রাখুন গাজর। এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার এবং পানির পরিমাণ বেশি। ফলে গাজর অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে। যেহেতু গাজরের স্বাদ স্বাভাবিকভাবেই মিষ্টি, তাই এটি স্বাস্থ্যকর উপায়ে চিনিযুক্ত খাবারের আকাঙ্ক্ষাও মেটাতে পারে।

⏩ নিয়মিত গাজর খেলে হৃদরোগের ঝুঁকি কমে। গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। গাজর পটাশিয়ামেরও একটি ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 

⏩ গাজর অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস। গাজরে ভিটামিন কে, ভিটামিন সি, পটাসিয়াম এবং ফাইবারসহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের শরীর ভালো রাখে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়