শিরোনাম
◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১২:১৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ মন প্রাণ খুলে হাসুন

আজ প্রাণখুলে হাসার দিন। বিশ্ব হাসি দিবস। আজ মনে সব কষ্ট-দুঃখ ভুলে হাসুন। হাসলে মন ভালো থাকে, এ কথা সবারই জানা। এমনকি যারা বেশি হাসেন তাদের মনও সব সময় ভালো থাকে। মানসিক প্রশান্তি পেতে ও সুখীবোধ করতে হাসিখুশি থাকার বিকল্প নেই।

তবে কর্মব্যস্ত এই জীবনে সবাই যেন হাসতে ভুলে গেছেন! জানলে অবাক হবেন, হাসিরও আছে অনেক উপকারিতা। হাসলে যেমন মন ভালো থাকে, তেমনই শরীরওে ভালো থাকে। চিকিৎসকরাও বলেন, ‘হাসির চেয়ে ভালো ওষুধ আর হয় না’। এতে না কি হার্ট ভালো থাকে।

হাসি হাজার হাজার বছর ধরে সব বয়সের মানুষের জন্য আনন্দ বয়ে এসেছে। প্রতি বছর অক্টোবরের প্রথম শুক্রবার পালিত হয় বিশ্ব হাসি দিবস। ‘হর্ষোল্লাস এবং ভালো কাজ’-এর জন্য এই দিন নিবেদিত। এ বছর আজ ৪ অক্টোবর পালিত হচ্ছে ‘বিশ্ব হাসি দিবস’।

১৯৬৩ সাল। ওরচেস্টার ম্যাসাচুসেটসের শিল্পী হার্ভে বল নিজের একটি হাসিখুশি মুখের ছবি দেন। কালক্রমে সেটাই সদিচ্ছা এবং আনন্দের প্রতীক হয়ে ওঠে। কিন্তু বাণিজ্য বড় দায়। হার্ভে দেখেন সেই হাসিখুশি মুখ এমন সব জায়গায় ব্যবহার হচ্ছে যার ফলে ধীরে ধীরে ছবির আসল মানেটাই বদলে যাচ্ছে। উদ্বিগ্ন হার্ভে ভাবেন, এক কাজ করা যাক। হাসির জন্য একটা দিন রাখলে কেমন হয়। সেই দিনটা হাসিখুশিতে কাটানো এবং সহৃদয় আচরণের জন্য উৎসর্গ করা হবে। সেই শুরু।

প্রথমবার বিশ্ব হাসি দিবস পালিত হয় ১৯৯৯ সালে, উরচেস্টারে। সাধারণ মানুষের মধ্যে সহৃদয়তার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এর মুখ্য উদ্দেশ্য। তারপর থেকে প্রতি বছর এই দিনটা পালিত হচ্ছে। ২০০১ সালে মারা যান হার্ভে। তার স্মৃতিতে তৈরি হয় ‘হার্ভে বল ওয়ার্ল্ড স্মাইল ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনই প্রতি বছর বিশ্ব হাসি দিবসের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে চলেছে।

হাসির জন্য একটি প্রতীকীও আছে। সোশ্যাল মিডিয়ায় হলুদ একটি মুখের হাসু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হাসি। হলুদ একটি মুখে কালো বিন্দুর দুটি চোখ, একটি চওড়া হাসি আপনার দিনটি ভালো করতে পারে। ১৯৭০ এর দশকে হাস্যোজ্জ্বল মুখ কার্টুন, কমিকস এবং রাজনৈতিক আন্দোলনের জন্য ব্যবহৃত হত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়