শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৪, ০৪:২১ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৪, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে মানসিক সমস্যায় আক্রান্ত রোগীর হার ১৬, তরুণ ১৩ শতাংশ 

শাহীন খন্দকার: [২] ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই আপনজনের কাছে ফেরা।এটাই সত্য আর এই সত্যকে ঘিরে বেদনার সুর ও রয়েছে মানসিক হাসপাতাল গুলোতে। ইচ্ছে করলেও বাড়ি যেতে পারেন না মানসিক রোগীরা! তাদের ঘরে ফেরার ইচ্ছেগুলো নির্ভর করে পরিবারের সদস্যদের ওপর। আবার কিছু মানুষ আছেন তাদেরকে বাড়ি থেকে দূরেই  রেখে আসা ভালো মনে করেন।

[৩] কারণ স্বজনেরা যাতে ভালো করে ঈদ করতে পারেন। যাদের কথা বলতে চাইছি তারা হলেন, মানসিক রোগী। এসব মানসিক  রোগীদের নিয়ে মনোচিকিৎসকরা বলছেন, এই মানুষগুলোও ঈদে প্রিয়জনদের সান্নিধ্যও পেতে চায়। কিন্তু এ বিশেষ দিন বা উৎসবে তারা ঘরে যেতে পারছেন না।

[৪] মনোচিকিৎসকরা বলছেন, যারা সহিংস নয় তাদের প্রতি পরিবার সংবেদনশীল হলে তারাও প্রিয়জনের সঙ্গে ঈদ উৎসবে আনন্দ করতে পারে। এদের দূরে না রেখে কাছে রাখাই ভালো বলছেন মনোচিকিৎসকগণ।  কেনো না মনুষগুলো কাছের মানুষের সান্নিধ্য চায়।

[৫] বাংলাদেশ মানসিক হাসপাতাল ও ইন্সটিটিউটে কথা হয় আনোয়ারুল কবীর এর স্ত্রীর সঙ্গে। তিনি  জানালেন আনোয়ারুল কবীর ভালো জব করতেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন তিনি। গত চারবছর ধরে চিকিৎসা চলছে কবীরের।

[৬] কবীরের স্ত্রী আরও বলেন, কখনো কখনো হাসপাতালে রেখে আবার বাড়ীতে রেখেই চিকিৎসা চলছে। কিন্ত এবার ঈদে তাকে হাসপাতালে রেখেই আমাদের ঈদ করতে হচ্ছে। কারণ বাড়ীতে বিয়ে, ঈদের দু’দিন পরেই অনেক আত্মীয় এসেছে না না রকম প্রশ্নের ভয়েই বাড়ী নিচ্ছি না। আত্বীয় স্বজনের প্রশ্নে সে বিরক্ত হয়। ফলে বাসায় বড় কোনও আয়োজন হলে বা ঈদের আগে আগে আমরা তাকে মানসিক চিকিৎসাকেন্দ্র কোনও একটায় দশ-পনেরো দিনের জন্য রেখে আসি। 

[৭]এদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটটিউট, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ যৌথ জরিপ অনুযায়ী দেশে অন্তত ৩ কোটি মানুষ কোনও না কোনোভাবে মানসিক সমস্যায় আছেন বা মানসিক রোগে আক্রান্ত।

[৮]বর্তমানে দেশে বয়স্কদের মানসিক সমস্যার হার ১৬ দশমিক ৮ শতাংশ আর তরুণ ১৩ শতাংশ। মানসিক রোগ ও চিকিৎসা নিয়ে কথা হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দাস সাথে ।

[৯] আর যারা সহিংস আচরণ করেন না তাদের হাসপাতাল থেকে কিছু সময়ের জন্য বাসায় নিয়ে যান, দুই রকম-ই ব্যবস্থা আছে। যেকোনও উৎসব বা ছুটির সময় একইরকম ইমার্জেন্সি থাকে মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটেও।

[১০] চিকিৎসকরা অন কল থাকেন, ইমার্জেন্সি খোলা থাকে। তবে জরুরি না হলে নতুন রোগী এসময় আসে না। বহির্বিভাগের ওপর চাপ কম থাকে। তিনি আরও জানিয়েছেন, যারা ঈদ উৎসবে হাসপাতালে থাকেন তাদের জন্য সরকারি বিধি অনুযায়ী উন্নত খাবার পরিবেশন করা হয়। সম্পাদনা : কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ