শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখো পর্যটকে ভরপুর কক্সবাজার সমুদ্র সৈকত

হাবিবুর রহমান, কক্সবাজার: [২] কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। পুরো শহর জুড়ে কোথাও তিল পরিমান জায়গা খালি নাই। সব জায়গায় গিজ গিজ করছে আগত পর্যটকরা। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। 

[৩] ভরা পর্যটন মৌসুমের পাশাপাশি গতকাল বুধবার ২১ ফেব্রুয়ারির সরকারি ছুটি। আজ বৃহস্পতিবার একদিন বিরতি দিয়ে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এজন্য কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে ঠাঁই নেই বললেই চলে। হোটেলে রুম না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অনেক পর্যটক সৈকতে বা হোটেলের বাইরে দাঁড়িয়ে আছেন। 

[৪] কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানান, কক্সবাজার সৈকতের নিকটবর্তী ৫ শতাধিক হোটেলে- মোটেলে কোনো রুম খালি নেই। হোটেলের কক্ষ খালি না পেয়ে অনেকে ছুটছেন শহরের দিকে। পর্যটন মৌসুমে বিনোদন প্রেমিদের চাপ বাড়ায় প্রতিটি স্পটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ।  

[৫] টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ তৎপর আছে। পর্যটক হয়রানির অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ