শিরোনাম
◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধির আভাস

মুযনিবীন নাইম: [২] একইসঙ্গে কমতে পারে ২ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল এগারোটায় প্রকাশিত আবহাওয়া বার্তায় এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

[৩] ওই আবহাওয়া বার্তায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারসংক্ষেপ অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

[৪] ১২ ফেব্রুয়ারি রোববারের সকাল ৯টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়া বার্তায় বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে। তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

[৫] ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়া বার্তায় বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

[৬] রোববার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়