শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:২৫ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৮০০ কোটি ডলার পাবে বাংলাদেশ 

আমিনুল ইসলাম: [২] জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। এই তহবিলটি বাংলাদেশ জলবায়ু ও উন্নয়ন প্ল্যাটফর্ম (বিসিডিপি) নামে।

[৩] রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। তাই বিসিডিপি বাস্তবায়নে সব সময় আইএমএফের সহযোগিতা ও পরামর্শ থাকবে। তহবিলের অর্থ ব্যয় হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়। যেসব জনগোষ্ঠীর জীবন ঝুঁকিতে রয়েছে তাদের সহায়তা করা হবে। 

[৪] এই উদ্যোগে এই উদ্যোগে আইএমএফ ছাড়া অন্য যেসব সংস্থা রয়েছে, সেগুলো হচ্ছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বহুপক্ষীয় বিনিয়োগ নিশ্চয়তা এজেন্সি (এমআইজিএ), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), এজেন্সি ফ্র্যান্সাইস দ্য ডেভেলপমেন্ট (এএফডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), কোরিয়া সরকার এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

[৫] ৮০০ কোটি ডলারের মধ্যে আইএমএফ দেবে ১৪০ কোটি ডলার। গত জানুয়ারিতে আইএমএফ যে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করেছে, এর মধ্যেই এটি অন্তর্ভুক্ত। এ ছাড়া বিশ্বব্যাংকের ১০০ কোটি, এআইআইবির ৪০ কোটি এবং কোরীয় সরকারের ৪ কোটি ডলার থাকছে। অন্য সংস্থাগুলোরও কমবেশি অর্থায়ন থাকছে। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ