শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৫ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাস জুড়ে বৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত

জেরিন আহমেদ: [২] বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাস জুড়েই দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সূত্র: বাসস

[৩] আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সেপ্টেম্বর মাস জুড়ে বৃষ্টি হবে। অক্টোবর মাস থেকে কিছুটা কমে আসবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

[৪] পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

[৫] গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মাইজদীকোর্টে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, মাদারীপুর, ঈশ্বরদী, ডিমলা, নেত্রকোনা, সিলেট, সন্দ্বীপ, চাঁদপুর, হাতিয়া, যশোর, চূয়াডাঙ্গা, খেপুপাড়াসহ দেশের বিভিন্নস্থানে বেশ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ও সৈয়দপুরে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সম্পাদনা: তারিক আল বান্না

জেএ/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়