শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১১ মে, ২০২৩, ০৫:০৭ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৩, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবারও সর্বোচ্চ তাপমাত্রা মিয়ানমারের চাউকে

সবচেয়ে বেশি গরম পড়া ১০ শহরের ৪টিই দক্ষিণ এশিয়ায়

জেরিন আহমেদ: তাপমাত্রা বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডটকমের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাউকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল নাইজারের টিলাবেরি শহরে। 

তবে সেটিকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে এলডোরাডো ওয়েদার। তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ চাদের নজামেনা শহর। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। চতুর্থ স্থানে থাকা সেনেগালের মাতাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া তালিকার পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের জলগাঁও। শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। নাইজারের দ্বিতীয় শহর হিসেবে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে গৌরে। শহরটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সপ্তম, অষ্টম, নবম স্থানগুলোতে রয়েছে পশ্চিমা আফ্রিকার তিন দেশের তিন শহর- মালির মপ্তি শহরে ৪৪ দশমিক ৫, নাইজারের বির্নি-এন’কনিতে ৪৪ দশমিক ৪ ডিগ্রি এবং বুরকিনা ফাসোর উয়াহিগুয়া শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দশম স্থানে রয়েছে ভারতের আরেকটি শহর বল্লভ বিদ্যানগর। গত ২৪ ঘণ্টায় গুজরাট রাজ্যের শহরটিতে সর্বোচ্চ ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়