শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩, ০৯:৫২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৩, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

শহীদুল ইসলাম: বান্দরবানে সন্ত্রাস-জঙ্গিবিরোধী অভিযানে নিরাপত্তা বিবোচনায় রোয়াংছড়ি, রুমা ও থানচি এই তিন উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। 

মঙ্গলবার (১৫মার্চ) রাতে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই তিন উপজেলা পর্যটকদের জন্য নিষিদ্ধ থাকবে। তবে ওই তিন উপজেলা জেলা বাদে বান্দরবাওেনর বাকি ৫ উপজেলায় পর্যটকগণ ভ্রমণ করতে পারবেন।

একইসঙ্গে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কমান্ডার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান, বান্দরবান সেক্টরের বিজিবির সেক্টর কমান্ডারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নিরাপত্তা বিবেচনায় রুমা উপজেলায় গত বছরের ১৮ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা বলবত রয়েছে। তার সঙ্গে নতুন করে রোয়াংছড়ি ও থানচি দুটি উপজেলা ভ্রমণে এলো অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা।

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়