শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৫:২২ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ঐতিহ্যবাহী বিস্তোনের পর্যটন সুবিধা বাড়াতে ১১ মিলিয়ন ডলার বিনিয়োগ  

রাশিদ রিয়াজ : হাখামানেশি আমালের ইরানিদের গৌরবময় শিল্পকর্মের নিদর্শন ও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ইরানের বিস্তোনের পর্যটন সুবিধা বাড়াতে বেসরকারি খাত থেকে প্রায় ১১ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে।মঙ্গলবার ইরানের কেরমানশাহ প্রদেশের পর্যটন বিভাগের প্রধান এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইরানে সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই বিনিয়োগ প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে।

কর্মকর্তারা বলছেন, বিস্তোন এলাকার অবকাঠামো উন্নয়ন এবং এর পর্যটন সুবিধা বাড়াতে অর্থ বিনিয়োগ করা হলে বছরে বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানটির পরিদর্শনকারী পর্যটকের সংখ্যা বেড়ে  তিনগুণ হবে। বর্তমানে বছরে প্রায় আড়াই লাখ মানুষ বিস্তোন পরিদর্শন করতে আসে।

কেরমানশাহ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী  জাগ্রোস পর্বতমালার পাদদেশে অবস্থিত বিস্তোন ২০০৬ সালের ১৩ ই জুলাই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়। তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়