শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২, ১২:৩২ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২২, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুভূত হচ্ছে শীতের আমেজ, নামবে তাপমাত্রা

কুয়াশা পড়তে শুরু করেছে

ইমরুল শাহেদ: অক্টোবরের শেষ থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছে। নিম্নচাপের পরে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময় এসে গেছে। গত রোববার থেকে ভারতের কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। ভোরের দিকে কাঁপুনি ধরাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। সন্ধ্যার পরে শীত শীত ভাব বেশ টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে। কলকাতায় শুক্রবার থেকেই পারদের পতন শুরু হবে। দি ওয়াল

শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। জেলায় জেলায় শীতের এই ঝোড়ো প্রবাহ অব্যাহত থাকবে। ২২ নভেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে। এদিকে বিগত কয়েক বছরে গোটা বাংলাজুড়ে জাঁকিয়ে শীত পড়তে কার্যত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হত। তবে এবারের ছবিটা অন্যরকম। নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই শীতের জামাকাপড় বের করার সময় চলে আসবে।

কলকাতার আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের প্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকবে। ১২ থেকে ১৪ ডিগ্রির আশে পাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়