শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৫ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীবন্দরে সতর্ক সংকেত

সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট: দেশের ২০ জেলার নদীবন্দরকে সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে জেলাগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস দেওয়া হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।
 
তিনি বলেন, দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসে ২০ জেলার ওপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে।

জেলাগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। রিপোর্ট: ওয়ালি উল্লাহ, সূত্র: ঢাকা পোস্ট 

এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়