শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার আসছে শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস

পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হয়েছে। দেশের অনেক অঞ্চলেই স্বাভাবিক শীতের দেখা মেলেনি মাঘের শুরুর তিন দিন। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়েও চার-পাঁচ ডিগ্রি বেশি। তবে আজ শনিবার মাঘের চতুর্থ দিনে এসে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। তবে আগামী দুই দিন রবি ও সোমবার শীত বেশি বাড়তে পারে। এই দুই দিনে অন্তত এক থেকে দুই ডিগ্রি করে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার থেকে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

২০ জানুয়ারি শীত আরো বাড়তে পারে। এদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। ২৩ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।

এরপর আবার ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে পারে। প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কিছু অঞ্চলজুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে এবং তা দুই-তিন দিন অব্যাহত থাকলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তখন সেই পরিস্থিতিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে আখ্যায়িত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়