শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ২২ জুন, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২৪, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

আশরাফ চৌধুরী, সিলেট: [২] বৃষ্টি না হলেও সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে কুশিয়ারা নদীর পানি।

[৩] এদিকে কুশিয়ারা নদীর পানি বেড়ে উপজেলার ৫ টি ইউনিয়নে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্তায় রয়েছে। চরম দুর্দিন কাটছে তাদের। চলাচল, রান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।

[৪] পাউবোর তথ্য মতে শুক্রবার (২১ জুন) রাত থেকে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ইতোমধ্যে ফেঞ্চুগঞ্জ সদরের  পূর্ববাজার, পশ্চিম বাজার, ইন্তাজ আলী মার্কেট, ডাকঘর সড়ক, হাসপাতাল ও উপজেলা প্রশাসন সড়কসহ উপজেলার  কুশিয়ারা নদীর তীরবর্তী ভেলকোনা, সুলতানপুর, সুড়িকান্দি, সাইলকান্দি, গয়াসী, পিঠাইটিকর, ছত্তিশ, বারোহাল, বাঘমারাসহ সবকটি এলাকায় পানিতে টইটুম্বুর করছে।

[৫] ইতোমধ্যে উপজেলার ৫ টি ইউনিয়নের ২৫ টির বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে আক্রান্ত মানুষের সংখ্যা ১৮,১২০ বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

[৬] উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলার ৫ টি ইউনিয়নে ৩২ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে পাঁচ ইউনিয়নের  আশ্রয় কেন্দ্রে ১১৩৫ বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে। 

[৭] ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩২ টি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, এছাড়া প্রাথমিক সব ধরনের প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়