শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে শয়তানের একঝলক   

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাইরে ঝুম বৃষ্টি। পুলিশ কন্ট্রোল রুমের নম্বরে হঠাৎ নারীর কল। আতঙ্কিত ও কাঁপাকাঁপা কণ্ঠে তিনি বলছেন, ‘দয়া করে আমাদের বাঁচান। একটি লোক জবরদস্তি আমাদের ঘরে ঢুকে পড়েছে। সে আমার মেয়েকে জিম্মি করে আমাদের ভয় দেখাচ্ছে। প্লিজ আমাদের বাঁচান।’ এ সময় ফোনের অপর প্রান্ত থেকে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর দেওয়ার আগেই কেটে যায় কল। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] উপরের গল্পটি বলিউড অভিনেতা অজয় দেবগনের মুক্তি প্রতিক্ষিত ‘শয়তান’ সিনেমার ট্রেলারের। ২ মিনিট ২৬ সেকেন্ডের এ ট্রেলারে শুরুতেই এমন ভয় দেখানো হয়েছে দর্শকদের। এ ছাড়া পুরো ট্রেলারজুড়েই ছিল ভৌতিক এক আতঙ্ক। তাই ধারণা করা হচ্ছে ভয়ংকর এক শয়তানকে নিয়ে আগামী ৮ মার্চ প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন অজয় দেবগন। সূত্র: বলিউড হাঙ্গামা

[৪] ট্রেলারে একটি রহস্যময় চরিত্রে উপস্থিত হতে দেখা গেছে অভিনেতা ও নির্মাতা আর মাধবনকে। যে অজয়ের ঘরে প্রবেশের পর থেকেই তার মেয়ে মাধবনের নিয়ন্ত্রণে চলে যায়। মাধবন যা বলে তাই করতে থাকে সে। একপর্যায়ে মা-বাবাকে খুন করার চেষ্টা করতেও দেখা যায় তাকে। এমন একটি পারিবারিক হরর ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘শয়তান’।

[৫] সিনেমাটি পরিচালনা করেছেন বলিউড নির্মাতা বিকাশ ভাল। প্রযোজনার দায়িত্বে আছে জিও স্টুডিও, দেবগন ফিল্মস ও প্যানোরোমা স্টুডিও। অজয় দেবগন ও আর মাধবন ছাড়াও সিনেমায় অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জানকি বদিওয়ালা। সম্পাদনা : কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়