শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলিয়া নয়, আমি আমার প্রথম স্ত্রীকে দেখিনি: রণবীর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর জানান, আলিয় ভাট তার প্রথম স্ত্রী নন। কিন্তু এর আগে তার বিয়ের কোনো খবর শোনেনি কেউই। এদিকে তার এমন বিষ্ফোরক তথ্যে অবাক সবাই। সূত্র: হিন্দুস্তান টাইমস 

[৩] রণবীর বলেন, একবার একটি মেয়ে আমার বাড়িতে এসেছিলেন। সে এসে আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে চলে যান। তিনি পুরোহিত ডেকে, দরজায় তিলক লাগিয়ে বিয়ে করেন। আমি তখন বাড়িতে ছিলাম না। পরে বিষয়টি শুনে অবাক হই। তাই আলিয়া আমার প্রথম স্ত্রী নয়। আমি এখনও আমার প্রথম স্ত্রীকে দেখিনি। সূত্র: ম্যাশেবল ইন্ডিয়া

[৪] সাক্ষাৎকারে রণবীর আরও জানান, ইনস্টাগ্রামে ভিন্ন নামে তার অ্যাকাউন্ট আছে। সেখানে কিছুই পোস্ট করেন না তিনি। তার কোনো ফলোয়ারও নেই সেখানে। তবে সব দেখার জন্য অ্যাকাউন্টটি রেখেছেন। প্রয়োজন মনে হলে সেটিকে প্রকাশ্যে আনবেন।

[৫] রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমা মুক্তি পেয়েছে চলতি মাসের প্রথম দিন। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এই চলচ্চিত্রে রণবীর ছাড়াও আছেন অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি প্রমুখ। আগামীতে রণবীরকে ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে দেখা যাবে। সেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবেন রণবীর সিং। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়