শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্যানিমেল’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিশ্বজুড়ে মুক্তির প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমা। বক্স অফিসে ইতিমধ্যে ৬৩ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। বিশ্বব্যাপী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ কোটি রুপি।

[৩] বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু কিছু জটিলতার কারণে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এটি। তবে সোমবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার কথা বলেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

[৪] নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই নির্মাতা লিখেছেন, ‘সারা বিশ্ব মিলে ১০০ কোটি রুপি। ব্যাপারটা বুঝলেন তো। সোমবার বাংলাদেশে ঝড় তুলবে।’

[৫] এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে একটি ভিডিও বার্তায় অনন্য মামুন বলেন, ‘আইনগত কোনো জটিলতা নেই। শিগগিরই বাংলাদেশে দেখা যাবে ‘অ্যানিমেল’ সিনেমাটি। অনেকে আছেন যারা পাইরেসি কপি দেখে ফেলেন সিনেমার। তবে আমি বলব যারা পাইরেসি কপি দেখবে তারা জীবনে অনেক বড় মিস করবেন। বাংলাদেশে সেন্সরে এখনও ছাড়পত্র হাতে পায়নি ‘অ্যানিমেল’ সিনেমাটি। সেন্সর ছাড়পত্র পেলেই ওইদিনই আমরা সিনেপ্লেক্সে মুক্তি দেয়ার চেষ্টা করব।’

[৬] ‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। এছাড়া আরো রয়েছেন শক্তি কাপুর, তৃপ্তি দিমরি প্রমুখ। সূত্র: আইএমডিবি, সম্পাদনা:ম তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়