শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ১১:১১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৯:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলজান হয়ে আসছেন মিষ্টি জান্নাত, যা বললেন প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম: চিনিবিবি খ্যাত নায়িকা মিষ্টি জান্নাত। এবার ফুলজান হয়ে অভিনয় করছেন ‘ফুলজান’ চলচ্চিত্রে। গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ‘ফুলজান’। ছবিটি পরিচালনা করেছেন নবীন চিত্রনির্মাতা আমিনুল ইসলাম বাচ্চু।

সম্প্রতি মিষ্টি জান্নাত অভিনীত এই ছবিটির ট্রেইলার উন্মোচিত হয়েছে। রাজধানীর বিদ্যুৎ ভবনে ট্রেলার উন্মোচন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদুৎ প্রতিমন্ত্রী বলেন, আমিনুল ইসলাম বাচ্চুর মধ্যে একটা লুকায়িত সম্ভাবনা দেখতে পাচ্ছি। সারাদিন দাপ্তরিক কাজের পর তার এই প্রচেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের দেশে অনেক মেধাবী নির্মাতা রয়েছে। আমাদের দেশের চলচ্চিত্র দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে। আমাদের দেশের নির্মাতাদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি বাংলা চলচ্চিত্রের আবার সুদিন ফিরে আসবে। 

মিষ্টি জান্নাত বলেন, এই ছবির গল্প দর্শকদের মন ভরাবে আমার বিশ্বাস। 

তিনি বলেন, এই ছবির গল্পে দেখা যাবে- গায়ের মেয়ে অতি সুন্দরী ফুলজান। এলাকার বখাটে ছেলে রাজা তাকে ভালবাসতে চায়। কিন্তু মন্দ কাজের জন্য রাজার তিন বছরের সাজা হয়। অতঃপর রমজান গাজীর সাথে ফুলজানের বিয়ে হয়। কলেজ পড়ুয়া দেবর সুজনকে নিয়ে তাদের সাজানো সংসার। কিন্তু বছর দুয়েক পর থেকে রমজান ও ফুলজানের মাঝে দূরত্ব বাড়তে থাকে। এতে দেবর সুজন গাজী ফুলজানের অবলম্বন হয়ে উঠে। রাজা জেল থেকে বের হয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে উঠে। অবশেষে কি রাজা পায় ফুলজানকে? নাকি ফুলজানকে না পাওয়ার দুঃখ বেদনা নিয়েই থাকতে হয় রাজাকে? এসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে ১৬ জুন। 

ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন আমিনুল ইসলাম বাচ্চু। 

তিনি বলেন, ফুলজান ছবির কাহিনী লিখতে গিয়ে আমি অনেক বার কেঁদেছি। এটি আমার অনেক পছন্দের একটি গল্প। ফুলজান নামে একটি নাটক আছে। যা মঞ্চে মঞ্চস্থ করেছি অনেকবার। সেখান থেকেই এই ভাবনা। এই ছবির পরতে পরতে অনেক রোমান্স ও টুইস্ট রয়েছে। মেয়েদের পাশাপাশি পুরুষরাও নানাভাবে মানষিক যন্ত্রণায় ভুগছে। তাদের সেই কষ্ট, সামাজিক অসঙ্গতিগুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। 

এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ফুলজান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, ইসমাইল খান, শিলা, পাপিয়া, রাকিব, প্রশান্ত প্রমুখ। সম্পাদনা: নাহিদ হাসান

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়