শিরোনাম
◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীরকে যে কারণে চড় মেরেছিলেন আনুশকা

রণবীর ও আনুশকা

শিমুল চৌধুরী ধ্রুব: বলিউডের সাম্প্রতিক কালের অভিনয় শিল্পীদের মধ্যে পেশাগত জায়গায় প্রতিদ্বন্দ্বীতা থাকলেও ব্যক্তিজীবনে তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায়। ছবির সেটে অভিনয় করতে গিয়ে আন্তরিকতা হয়ে যায় তাদের মধ্যে। যার একটি উদাহরন হচ্ছেন আনুশকা শর্মা ও রণবীর কাপুর। ২০১৬ সালে কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন এই দুই তারকা। তার পর থেকেই বেশ ভালো বন্ধু তারা। অথচ সেই বন্ধুকেই একের পর এক চড় মেরেছিলেন আনুশকা। হিন্দুস্থান টাইমস

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, রণবীর কাপুরকে একের পর এক চড় মেরে যাচ্ছেন আনুশকা শর্মা। রণবীরও প্রথমে চুপ করে সেই চড়গুলো সহ্য করছিলেন। তার পরেই হঠাৎ করে রেগে যান তিনি। খেপে গিয়ে রণবীর বলেন ওঠেন, ‘সব কিছুর একটা সীমা থাকে!’ আর এতেই প্রশ্ন উঠেছে, এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে এমন কি হলো যে রণবীরকে এতোগুলো চড় মারলেন আনুশকা? কলকাতা সারাদিন

জানা যায়, এই চড় মূলত কোনো রাগ-ক্ষোভ থেকে মারেননি অভিনেত্রী। মূল ঘটনা হলো- ওই সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শ্যুটিং করছিলেন তারা। ছবির একটি দৃশ্যে রণবীরকে চড় মারার কথা ছিল আনুশকার। পর্দায় যাতে ওই চড় মেকি না লাগে, সে জন্য সত্যি সত্যিই রণবীরকে কষিয়ে চড় মারা অভ্যাস করছিলেন অভিনেত্রী। এ দিকে আনুশকার হাতে চড় খেতে খেতে বিরক্ত হয়ে রণবীর বলে ওঠেন, ‘সব কিছু মশকরা নয়!’ আনুশকা তখন রণবীরকে প্রশ্ন করেন, ‘তুমি কি সত্যিই রেগে গিয়েছ?’ রণবীর বলেন, ‘অবশ্যই রেগে গিয়েছি! এত জোরে চড় মারলে, গালে লাগছে তো!’ আনন্দবাজার

আইএমডিবি জানায়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকা-রণবীর ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই, ফাওয়াদ খান প্রমুখ। ছবির একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও। সম্পাদনা: তারিক আল বান্না

এসএইচডি/এসএ

  • সর্বশেষ