শিরোনাম
◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০১:৩৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন

আমির খান-ফতিমা সানা শেখ

সাজিয়া আক্তার: শিগগিরই ফতিমা সানা শেখের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান।  বৃহস্পতিবার (২৫ মে) এক টুইটে এমনটি দাবি করেছেন বলিউডের সিনেসমালোচক কামাল আর খান।  ইত্তেফাক

স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই শোনা যাচ্ছে, ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমার প্রেমে মজেছেন বলিউড সুপাাস্টার আমির খান। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ ছবিও হয়েছে ভাইরাল।

টুইটে কামাল লিখেছেন, শিগগিরই নিজের মেয়ের বয়সী ফতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফতিমার সঙ্গে প্রেম করছেন আমির। যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

মাঝে কিছুদিন আমির-ফাহিমার প্রেমের বিষয়টি ধামাচাপা ছিল। কিন্তু দিন দুয়েক আগে নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়ার কারণে ফের চর্চার কেন্দ্রে তাদের প্রেম। গোপনে ধারণ করা সেই ভিডিওর সূত্রে তাদের প্রেম গুঞ্জন আরও গাঢ় হয়।

ভিডিওতে দেখা যায়, আমির খান ও ফাতিমা সানা শেখ একসঙ্গে ‘পিকলবল’ খেলছিলেন। এটা কিছুটা টেনিসের মতোই। ইনডোর কিংবা আউটডোর গেম হিসেবে খেলা যায়। খেলায় আমির ও ফাতিমা একই কোর্টে রয়েছেন।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তাদের প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকে অবশ্য ক্ষোভও প্রকাশ করছেন। তাদের মতে, এটা একান্তই ব্যক্তিগত সময়। এরমধ্যেও পাপারাজ্জিদের হস্তক্ষেপ উচিত নয়। 

আমির খানের হাত ধরেই বলিউডে অভিষেক ফতিমা সানা শেখের। ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার। প্রথম ছবি থেকেই আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। বলিউডে একাধিক পার্টিতে চর্চার বিষয় হয়েছে আমির ও ফতিমার সম্পর্কের রসায়ন। তবে, এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে কখনও জনসমক্ষে মুখ খোলেননি আমির বা ফতিমা কেউই। অথচ আমিরের মেয়ের বাগ্‌দান অনুষ্ঠানেও দেখা গিয়েছে ফতিমাকে। এবার আমিরের সঙ্গে তার বিয়ের খবর সমাজমাধ্যমের পাতায় ফাঁস করলেন কামাল আর খান। ঢাকা মেইল 

এসএ/এসএ 

  • সর্বশেষ