শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৭ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা আক্রান্ত অভিনেত্রী মাহি

মাহি ভিজ

শিমুল চৌধুরী ধ্রুব: সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী মাহি ভিজ। ভাইরাসটি আগের থেকে এখন তুলনামূলক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে বলেও জানিয়েছন ‘বালিকা বধূ’ খ্যাত এই অভিনেত্রী। হিন্দুস্থান টাইমস, এই সময়

সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় মাহি জানান, ভাইরাসটি আগের থেকে অনেক শক্তিশালী হওয়ায় এখন অনেক কষ্ট হচ্ছে তার। সন্তানদের নিরাপদে রাখার জন্য আপাতত তাদের থেকে দূরে থাকছেন তিনি। এতে কষ্ট বহুগুণে বেড়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ইনস্টাগ্রামে দেয়া সেই ভিডিওতে তিনি বলেন, ‘আমি করোনায় আক্রান্ত। চারদিন আগে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। জ্বরসহ অন্য লক্ষ্যণ থাকায় টেস্ট করিয়েছিলাম। অনেকে নিষেধ করেছিলেন। কেউ আবার সাধারণ জ্বর বলেছিলেন। আবার কেউ কেউ বলেছিলেন ঋতু পরিবর্তন হচ্ছে। এ জন্য জ্বর সবারই হচ্ছে। কিন্তু আমার বাড়িতে সন্তান রয়েছে। তাদের নিরাপত্তার কথা ভেবে টেস্ট করিয়েছিলাম। পরে দেখি করোনা পজিটিভি।’

করোনা শনাক্ত হওয়ার আগে দেহে কী কী লক্ষণ ছিল, সেসবও জানিয়েছেন মাহি ভিজ। তিনি বলেন, ‘আমার শরীর, হাত-পায়ে খুব ব্যথা ছিল। বিশেষ করে হাড়ে যন্ত্রণা হচ্ছিল। করোনা কিন্তু আরও খারাপ হয়ে উঠেছে। আমার কিছুদিন ধরে তীব্র শ্বাসকষ্ট ছিল। আগেরবার এমনটা হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়