শিরোনাম
◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:৫০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ফিরছেন শ্রাবন্তী

ইপশিতা শবনম শ্রাবন্তী

শিমুল চৌধুরী ধ্রুব: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা গেলেও বর্তমানে একদমই দেখা যায় না। নব্বই দশকের এই অভিনেত্রী বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। টেলিভিশন থেকে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে দূরে থাকা শ্রাবন্তীকে সবশেষ ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকের মাধ্যমে ফিরেছিলেন। এরপর আর পর্দায় দেখা যায়নি তাকে।

এবার আবারও ছোট পর্দায় ফিরছেন শ্রাবন্তী। তবে পূর্বের মতো অভিনয়ে দেখা যাবে না তাকে। বেসরকারি একটি টিভি চ্যানেলের ঈদ বিশেষ সাক্ষাতকারে দেখা যাবে শ্রাবন্তীকে । জানা গেছে, এ বিশেষ আয়োজনে এসেই তিনি জানাবেন অভিনয় থেকে এক যুগের বেশি সময় ধরে কেন দূরে আছেন।

টেলিভিশন ছাড়া বড় পর্দায়ও দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। ‘রং নাম্বার’ চলচ্চিত্রে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া এক সময় ৫১বর্তী, সাত চার দুই, নুরুল হুদা একদা ভালোবেসেছিল, সিক্সটি নাইন, জোছনার ফুলসহ অসংখ্য জনপ্রিয় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।  

এসসিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়