শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৩:১২ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্কার মঞ্চে কেন নাচেননি জুনিয়র এনটিআর ও রামচরণ?

জুনিয়র এনটিআর ও রামচরণ

শিমুল চৌধুরী ধ্রুব: গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চে ইতিহাস গড়ল ভারতের দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। এই ছবির গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের বিভাগে জিতে নেয় পুরষ্কার। এছাড়াও টানা এক বছর ধরে একের পর এক পুরস্কার অর্জন করেছে রাজামৌলী পরিচালিত এ সিনেমার গানটি। 

অস্কার মঞ্চে ‘নাটু নাটু’ পারফর্মেন্সও সবার নজর কাড়ে। তবে যে দুই অভিনেতা পুরো বিশ্বকে তাক লাগিয়েছিল অনবদ্য নাচে, সেই রাম চরণ ও জুনিয়র এনটিআরের দেখা মেলেনি। তাদের বদলে শেষ মুহূর্তে নাচটি করেছিলেন জনসন গ্লোভর ও বিলি মুস্তাফা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দুই অভিনেতা কেন ছিলেন না? এবার মিলেছে সেই জবাব। তাদেরই নাকি একসঙ্গে নাচের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করে দিয়েছিলেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে কি এই জুটির মাঝে ভাঙন দেখা দিয়েছে? না, একেবারেই তা সত্যি নয়।

প্রথম থেকে এ নাচ নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছিলেন রাম চরণ। কিন্তু জুনিয়র এনটিআর চাননি তারা অস্কার মঞ্চে নাচবেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, কারণ একটাই- পুরো আমেরিকা দেখেছিল এই নাচ, প্রশংসিত ও চর্চিত এই ‘নাটু নাটু’ আরও একবার নেচে কোনো তুলনায় যেতে চাননি তিনি। কারণ হাতে যথেষ্ট সময়ও ছিল না প্র্যাক্টিস করার। সেই কারণেই শেষ মুহূর্তে তারা বাতিল করেন পরিকল্পনা।

গত বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই সময় বলিউডে একরকম খরা চলছিল। একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল। প্রায় সাড়ে চারশ কোটি টাকা দিয়ে বানানো এ ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার মতো। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। বর্তমানে সবাই অপেক্ষায় রয়েছেন আরআরআর ২-র খবরের।

এসসিডি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়