শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে: ওমর সানী

অ্যাওয়ার্ড নিচ্ছেন ওমর সানী

শিমুল চৌধুরী ধ্রুব: সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন ইস্যুতে সক্রিয় দেখা যায় নব্বই দশকের আলোচিত চিত্রনায়ক ওমর সানীকে। কিন্তু এবার তারকাদের অ্যাওয়ার্ড প্রদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেতা। এই অ্যাওয়ার্ড প্রদানকে তিনি ‘অ্যাওয়ার্ড বাণিজ্য’ বলে উল্লেখ করলেন।

দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝেই তারকাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারকারাও সানন্দে গ্রহণ করে থাকেন সেসব অ্যাওয়ার্ড। সোমবার (২৭ মার্চ) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে অ্যাওয়ার্ড প্রসঙ্গে এক স্ট্যাটাসে বিস্ফোরক এ মন্তব্য করেন ওমর সানী। তিনি লেখেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাইনি।’

অভিনেতা আরও লেখেন, ‘যখন ফিল করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না। কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’ ওমর সানীর এ স্ট্যাটাস অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন তারা। অধিকাংশ মন্তব্য অভিনেতার ‘অ্যাওয়ার্ড বাণিজ্য’র পক্ষেই। তবে সানী কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে লক্ষ্য করে এ মন্তব্য করলেন তা জানা যায়নি। 

এসসিডি/এসবি২

  • সর্বশেষ