শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:০৩ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইগ্রেনের যন্ত্রণায় মারা গেলেন মডেল!

জেহেন থমাস

শিমুল চৌধুরী ধ্রুব: শুক্রবার (১৭ মার্চ) মাত্র ৩০ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মার্কিন মডেল জেহেন থমাস। দুই সন্তানের জননী এই মডেল দীর্ঘদিন ধরেই মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। তার পরিবারের ভাষ্যমতে, বেম কয়েক বছর ধরেই চিকিৎসা চলছিলো জেহেনের। নিয়মিত ওষুধ খেতেন তিনি। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। নিউইয়র্ক টাইমস

তবে মাইগ্রেনের সমস্যায় জেহেনের মৃত্যু হয়েছে, এমনটা মানতে নারাজ তার বন্ধুরা। তাদের অনেকেরই দাবি, জেহেনের মৃত্যুর পেছনে অন্য কারণ রয়েছে। পুলিশের কাছে তদন্তের আবেদন জানিয়েছেন তারা।

এদিকে মৃত্যুর কয়েক দিন আগে ইনস্টাগ্রামের একটি পোস্টে জেহেন জানিয়েছিলেন, তার অপটিক নিউরাইটিস ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, স্ট্রেস থেকেই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তিনি। কিন্তু তার যন্ত্রণা এতটাই বেড়ে গেছে যে, তিনি হাঁটতেও পারছেন না।

বেশ কয়েকু বছর ধরে মডেলিংয়ের পেশার সঙ্গে যুক্ত জাহেন। সেই সঙ্গে তিনি সামাজিক মাধ্যমে ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবেও পরিচিত। তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে রয়েছে প্রায় এক লাখ ফলোয়ার।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়