শিরোনাম
◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা করতে গিয়ে ফিরে গেলেন শাকিব

শাকিব খান

শিমুল চৌধুরী ধ্রুব: বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলা করতে যান শাকিব খান। প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে সেখানে যান তিনি। তবে এদিন ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবী তানভীর আহমেদ তনুকে আগামী সোমবার (২৭ মার্চ) আসতে বলেন বিচারক। 

শুরুতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলা করেন শাকিব। পেনাল কোডের ৩৮৫ ও ৫০৬ ধারায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে এ মামলা করেন তিনি। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন আদালত।

গত ১৫ মার্চ শাকিবের বিরুদ্ধে ধর্ষণসহ নানা বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ। তবে এই অভিযোগ অস্বীকার করে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে শনিবার (১৮ মার্চ) গুলশান মডেল থানায় গিয়েছিলেন শাকিব। তবে সেই মামলা নেয়নি থানা। এরপর রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শরণাপন্ন হন তিনি।

ডিবি কার্যালয় থেকে বেড়িয়ে গণমাধ্যমকর্মীদের কাছে রহমত উল্লাহকে ‘বাটপার ও প্রতারক’ বলে মন্তব্য করেন শাকিব। আর এমন মন্তব্যের কারণে অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে বুধবার (২২ মার্চ) বিকেলে ফেসবুকে এক পোস্টে দাবি করেন রহমত উল্লাহ।

এসএইচডি/এসএ

  • সর্বশেষ