শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৯:১৫ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যারি পটার অভিনেতা পল মারা গেছেন

পল গ্র্যান্ট

বিনোদন ডেস্ক: হ্যারি পটার ও স্টার ওয়ার্সের জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট মারা গেছেন। সোমবার স্থানীয় সময় ৩টা ৪৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তবে পল গ্রান্টের মৃত্যুর কারণ এখনো জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। গার্ডিয়ান

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উত্তর লন্ডনের কিংস ক্রস রেল স্টেশন থেকে এই চলচ্চিত্র অভিনেতাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

পল গ্রান্টের মেয়ে সোফিয়া জেইন গ্র্যান্ট বলেন, আমার হৃদয় ভেঙে গেছে...। কোনো মেয়েই তার বাবার চলে যাওয়া মেনে নিতে পারে না। তিনি দ্রুতই আমাদের ছেড়ে চলে গেলেন।

পল গ্র্যান্ট শুধু ‘হ্যারি পটার’ নয়, ‘স্টার ওয়ার্স’ ছবিতেও কাজ করেছেন। ইয়োক চরিত্রে অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। শুধু তাই নয়, ‘লেজেন্ড’ ছবিতে টম ক্রুজের সঙ্গেও দেখা গিয়েছিল তাকে। সম্পাদনা : জেরিন

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়