শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৭:২০ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হচ্ছেন অভিনেত্রী ঈশিতা

ঈশিতা দত্ত

শিমুল চৌধুরী ধ্রুব: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত। সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় তার বেবিবাম্প প্রকাশ্যে আসে। অভিনেত্রীর মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছে ‘দৃশ্যম’ ছবির দ্বিতীয় পর্ব। ছবিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ঈশিতা। অভিনয় প্রশংসিত হলেও বলিপাড়ার গ্ল্যামারের চাকচিক্য থেকে বরাবরই দূরত্ব বজায় রেখেছেন তনুশ্রী দত্তের এই বোন।

২০১৬ সালে ‘রিশতো কা সৌদাগর-বাজিগর’ নামের একটি হিন্দি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এই ধারাবাহিক তার জীবনের মোড় বদলে দেয়। এখানে অভিনয় সূত্রেই ‘টারজান: দ্য ওয়ান্ডর কার’ খ্যাত ভাটশাল শেঠের সঙ্গে পরিচয় এরপর প্রেম এবং বিয়ে।

বেশ অনেক বছর ধরেই হিন্দি সিনেমায় কাজ করছেন ঈশিতা। তবে ২০১৫ সালে ‘দৃশ্যম’ ছবির প্রথম পর্ব ঈশিতার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। এ সিনেমায় অজয় দেবগন, টাবুর মতো তারকাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।

এসসিডি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়