শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৩, ০২:০০ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৩, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলামেলা দৃশ্যে অভিনয় করতে চান শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলী

শিমুল চৌধুরী ধ্রুব: বলিউডের ‘কবির সিং’ ছবির মতো রগরগে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে চান টালিগঞ্জের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শাহিদ কাপুরের সঙ্গে কিয়ারা আদভানি যেমন চরিত্র প্লে করেছিলো অমন একটা চরিত্রে কাজ করার ইচ্ছে আমার। যেখানে ক্যারেক্টারটা অনেক বোল্ড হবে। আমি একটা প্রেমের ছবি করতে চাই। রগরগে প্রেমের গল্প। অনেকটা ‘কবির সিং’-এর মতো প্রেমের গল্প।’ আনন্দবাজার, হিন্দুস্থান টাইমস

নিয়মিত বড় পর্দায় অভিনয় করলেও এবারই প্রথম ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন শুভশ্রী। এতে তাকে বৃদ্ধ বয়সের ব্যাতিক্রমী এক চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিজটি দেখে দর্শক শুধু ইতিবাচক নয়, নেতিবাচক প্রতিক্রিয়াও করতে পারেন। সবগুলোই সমানভাবে গ্রহণ করব। চরিত্রটি নিয়ে আমি দারুণ খুশি। ‘ইন্দুবালা’ চরিত্রটা যদি আমি ছেড়ে দিতাম, তা হলে আমার থেকে বোকা কেউ হতো না। এমন চরিত্রই আমি করতে চাই, যা সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। শিল্পী হিসেবে আমাকে তৃপ্তি দিয়েছে, ইন্দুবালা।’

কল্লোল লাহিড়ির ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিরিজটি। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় সিরিজটির নাম করণ করা হয়েছে উপন্যাসের নামেই। এটি ৮ মার্চ নারী দিবসে ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হবে।

স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে চুমু খাওয়া নিয়ে নেটিজেনদের কটাক্ষের বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমরা আমাদের কর্মফলে বিশ্বাসী, আমরা প্রতিটি মুহূর্ত বাঁচি। এক মুহূর্ত নষ্ট করতে চাই না এই জীবনের। তাই এ ধরনের কুকথায় খুব একটা পাত্তাও দিই না। আমাদের গোটা পরিবার ইতিবাচক মনোভাবের, ইতিবাচক সব বিষয়ের সঙ্গেই আমরা থাকতে চাই।’

এসসিডি/একে

  • সর্বশেষ