শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাঠান’ ছবির সাফল্য নিয়ে শাহরুখ ও সালমান খানের কথা

শাহরুখ খান-সালমান খান

ইমরুল শাহেদ: রাকেশ রোশনের ‘করণ অর্জুন’ (১৯৯৫) ছবির ২৭ বছর পর যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া নিবেদিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত গোয়েন্দা শিহরিত অ্যাকশন ‘পাঠান’ ছবিটিতে কাজ করলেন শাহরুখ খান ও সালমান খান জুটি। টেলিগ্রাফ

সালমান খান বলেন, শাহরুখ খানের সঙ্গে আমার কাজ করার জন্য একটি বিশেষ ছবি প্রয়োজন ছিল। পাঠান সেই ঘরানারই একটি ছবি। আমরা জুটি হয়ে করণ অর্জুন ছবিটি করেছি, ছবিটি ছিল ব্লকবাস্টার এবং এখন পাঠান ছবিটিও ব্লকবাস্টার হয়েছে। আমার মতে, এই গোয়েন্দা ছবিটি যশ রাজ ফিল্মসের একটি অংশ।’

তিনি বলেন, ‘আমি জানি দর্শক আমাদের দু’জনকে একসঙ্গে দেখতে চায়। আমি আনন্দিত যে, তারা আমাদের পাঠান ছবিটি সানন্দে গ্রহণ করেছে। দৃশ্যের বর্ণনা শুনেই আমি রাজী হয়ে যাই। তিনি আমাকে ধারণা দিয়েছেন, তিনি কি করতে চান।’

আদিত্য চোপড়া ও সিদ্ধার্থ আনন্দের চিন্তা-চেতনার প্রশংসা করে সালমান খান বলেন, ‘ছবিটিতে আমাদের দু’জনের অ্যাকশনই দুই জনের ভক্তদের খুশি করেছে। আমাদের ভক্তরা কি চায় তা বিবেচনায় রেখে পর্দায় আমাদের উপস্থাপন করেছেন আদিত্য। সিদ্ধার্থ আমাদেরকে যেভাবে উপস্থাপন করেছে, সেটা ছিল প্রতিভার কাজ।’

শাহরুখ খান বলেন, ‘একসঙ্গে কাজ করার জন্য আমরা একটি সুন্দর চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছিলাম। বিশ্বাস করুন সালমান এবং আমি বরাবরই একসঙ্গে কাজ করার অপেক্ষায় ছিলাম। আমরা একটি ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছিলাম। কারণ আমরা দু’জনেই জানি যে, আমাদেরকে একসঙ্গে পর্দায় দেখার জন্য দর্শক কতোটা আগ্রহী। 

ভক্তদের চাহিদা অনুসারেই আমাদের কাজ করা উচিত। আমরা যদি যথাযথ ছবিতে কাজ না করি তাহলে ছবিটি ব্যর্থ হবে এবং আমরাও দর্শককে হতাশ করবো।’

ভেরাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান’ ছবিটি মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। ভারতের বক্স অফিসে এটাই হলো সবচেয়ে সেরা বাণিজ্য সফল ছবি এবং বিশ্বজুড়ে উপার্জন করেছে ৯৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।

আইএস/এনএইচ

  • সর্বশেষ