শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ১০:২৫ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার দিনে ৪ বছরের দুঃখ ভুলে গেছি

শাহরুখ খান

এ্যানি আক্তার: মুক্তির আগ থেকেই পুরো ভারত জুড়ে সমালোচনা ও বিতর্কের মধ্য দিয়ে ভারতসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমা। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবিটি। মুক্তির দুই দিনেইি এটি ২২০ কোটি রুপি সংগ্রহ করেছে। বিশ্বজুড়ে চলছে ‘পাঠান’ ঝড়। ছবির সাফল্যে অবশেষে মুখ খুললেন শাহরুখ খানসহ পুরো টিম। আনন্দবাজার

দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। পাশাপাশি ছবিটিকে ঘিরে বয়কট গ্যাংয়ের চোখ রাঙানি ছিল স্পষ্ট। বক্স অফিসে ‘পাঠান’ সফল হবে কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন খোদ কিং খান। অবশেষে সব শঙ্কা কেটেছে, বিশ্বজুড়ে ছবিটি প্রথম চার দিনে আয় করেছে ৪০০ কোটির ওপরে। তাইতো স্বস্তি ফিরে পেলেন শাহরুখ, জানালেন কৃতজ্ঞতা।

এক সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, করোনার সময় তো রান্না শিখছিলাম। ভেবেছিলাম হয়তো পেশা বদলাতে হবে। তবে গত চার বছরের সব দুঃখ, গত চার দিনে ভুলে গেছি।

সোমবার (৩০ জানুয়ারি) যশরাজের স্টুডিওতে সাংবাদিক বৈঠকের আয়োজন করলেন শাহরুখ। সেখানেই প্রথমবার ছবি নিয়ে মন খুলে কথা বললেন বলিউড বাদশা। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়