শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উরফির

উরফি জাবেদ

এ্যানি আক্তার: ব্যক্তিগত জীবন এবং খোলামেলা পোশাকের জন্য সবসময় সমালোচনা ও বিতর্কের শীর্ষে থাকেন উরফি জাবেদ। তার পোশাক পড়ার কারণে কটাক্ষ, উপহাস, বিদ্রুপ কম হয়নি। এমনকি পোশাকের কারণে থানা পুলিশ পর্যন্ত যেতে হয় তাকে। তবে দমে যাননি এই অভিনেত্রী। আনন্দবাজার

যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিক বার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক তুলে ধরেছেন নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে। কিন্তু বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন উরফি জাবেদ। আত্মীয়দের কাছ থেকে পেতে হয়েছে ‘পর্ন স্টার’-এর তকমা।

এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালান তার বাবা। সেই কারণেই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি। 

তিনি আরও বলেন, আমি কখনও আমার পরিবারের সমর্থন পাইনি। বার বার অত্যচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।

এএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়