শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৯:০২ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলামেলা পোশাক নিয়ে যা বললেন শ্রাবন্তী

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের

এ্যানি আক্তার: গত শুক্রবার মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শ্রাবন্তী তার নতুন সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে। হিন্দুস্তান টাইমস

অভিনয়ের চেয়েও তাকে ঘিরে চর্চা হয় মূলত তার ব্যক্তিজীবনকে কেন্দ্র করে। সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ, পোশাক-আশাক এসব নিয়ে বছরজুড়েই আলোচনা-সমালোচনায় থাকেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলে সেখানে ট্রোলের বন্যা বয়ে যায়। বিষয়টিকে কীভাবে দেখেন তিনি? প্রশ্নটা এসেছে মূলত তার ‘কাবেরী অন্তর্ধান’ ছবির একটি সংলাপ ধরে। 

যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার ন্যুডিটি আমার কনসার্ন, অন্য কারোর নয়’। এ ব্যাপারে শ্রাবন্তীর ভাষ্য, যারা এই সমালোচনা করে, তাদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। তারপর অন্যকে জাজ করুক। মানুষ একটু বেশিই জাজমেন্টাল হয়ে যায়। ট্রোল নিয়ে আমি আর বলতে চাই না, পাত্তাও দিই না।

খোলামেলা পোশাক নিয়ে তার বক্তব্য, যে খোলামেলা পোশাক পরছে সে যদি কমফোর্টেবল হয়, তাহলে অন্যদের কথায় কিছু যায় আসে না। অনেকের হয়তো তাকে দেখতে ভালো লাগছে। হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না।

নিজের সিনেমা ও ফিটনেস নিয়েও কথা বলেন শ্রাবন্তী। জানান, সব ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। খাবারের বেলাতেও জিহ্বাকে দিচ্ছেন পরিপূর্ণ স্বাধীনতা। তার কথায়, ডায়েট আমি করতে পারব না। খাব, আবার জিমে গিয়ে কসরত করব। কারণ আমি নিজের মনকে কষ্ট দিয়ে ডায়েট করতে পারব না। তবে এখন স্বাস্থ্যকর খাবার খাই।

এএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়