শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০১ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারে খেলা দেখতে স্টেডিয়ামে নোরা ফাতেহি

কাতারে খেলা দেখতে স্টেডিয়ামে নোরা ফাতেহি।

বিনোদন ডেস্ক:  বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাতার পৌঁছেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। বিডিনিউজ২৪

মঙ্গলবার দোহায় পৌঁছে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন তিনি।

নেদারল্যান্ডস-কাতার খেলা চলার সময় আল বাইত স্টেডিয়ামে দেখা যায় নোরাকে। গ্যালারিতে বসে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ গাইতে এবং তার সঙ্গে নাচতে দেখা যায় ‘দিলবার গার্ল’কে।

সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nora Fatehi (@norafatehi)

আরব শিল্পীদের মধ্যে নোরা ফাতেহিরই ইনস্টাগ্রামে সবচাইতে বেশি ফলোয়ার বলে এ ফিফার এক বিবৃতিতে জানানো হয়। তার ফলোয়ার সংখ্যা এখনই ৪ কোটি ২০ লাখ।

মঙ্গলবারই ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী নাচার কথা রয়েছে। দোহার আল বিদ্যা পার্কে অনুষ্ঠেয় ফিফা ফ্যান ফেস্টিভ্যালে নোরার পাশাপাশি আরও কয়েকজন বিশ্বখ্যাত শিল্পীরও যোগ দেওয়ার কথা।

এই ফ্যান ফেস্টের আমন্ত্রণ জানিয়েছিলেন নোরা ফাতেহি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এই অনুষ্ঠান নিয়ে এক বিবৃতিতে বলেছে, সারা বিশ্বের ভক্তদের এবার আরব সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটার সুযোগ হবে।

মরক্কো বংশোদ্ভূত কানাডার নাগরিক বিশ্বকাপের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়