শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী সারিকার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সারিকা সাবরিন ও তার স্বামী

মাসুদ আলম: টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিনকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে করা মামলায় তার স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেন। 

পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা। পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।  

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুলের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা আসামি বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার হিসেবে দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই বদরুদ্দিন সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করতে থাকেন।  

গত ৫ নভেম্বর আসামি বদরুদ্দিন সারিকাকে ৫০ লাখ টাকা এনে দিতে বলেন। যৌতুকের টাকা না দেওয়ায় সারিকার চুলের মুঠি ধরে এক কাপড়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, গত ১৯ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে এ বিষয়ে এক সালিশি বৈঠক হয়। বৈঠকে কথোপকথনের এক পর্যায়ে আসামি বলেন যে, ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হবে। দাবিকৃত টাকা না দিলে সারিকার সঙ্গে সংসার করবেন না। 

জানা গেছে, এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। তবে ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।

মাআ/নাহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়