শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৫:২৩ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর সঙ্গে ওমরাহ করতে গেলেন নায়িকা পূর্ণিমা

পূর্ণিমা ও স্বামী আশফাকুর রহমান

এ্যানি আক্তার: কয়েক মাস আগে তৃতীয় বিয়ের খবর দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। ওমরাহ করতে এই অভিনেত্রীর সঙ্গে তার মেয়ে ও স্বামী আশফাকুর রহমান রবিনও অছেন। আরটিভি, নিউজ বাংলা

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তারা সবাই। ওমরায় যাওয়ার ছবি নিজের ফেসবুকে প্রকাশও করেছেন স্বামী আশফাকুর রহমান রবিন।

পূর্ণিমার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, স্বামী-কন্যাসহ বর্তমানে মদিনায় অবস্থান করছেন। এরপর মক্কার পথে যাত্রা করবেন। সেখানেই ওমরাহ পালনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা।

সৌদি যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এই সিনেমার তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা সূচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর, মিশা সওদাগরসহ আরও অনেকে। সম্পাদনা : জেরিন আহমেদ

এএ/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়