শিরোনাম
◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে ◈ হঠাৎ ঝড়ে বজ্রপাতে বিপর্যয়, ৬ জেলায় নিহত ১১ জন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১২:৩১ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে চুমু, অভিনেত্রী সুনেরাহকে চড় মারলেন সিয়াম (ভিডিও)

সিয়াম আহমেদ- সুনেরাহ বিনতে কামাল

ডেস্ক রিপোর্ট : বর্তমান হালের জনপ্রিয় মুখ সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে কাজের শুরু হলেও এখন তিনি সিনেমায় হয়েছেন নিয়মিত। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তের হৃদয়ে। জনপ্রিয় এই অভিনেতা এবার প্রকাশ্যে চড় মেরে বসলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, আর্মি স্টেডিয়ামে প্রাকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সিয়াম আর সুনেরাহ। ব্যাকগ্রাউন্ডে জেমসের গান বাজছে, অনেক মানুষের মাঝে সেই গানের তালে দুলছেন সিয়াম আহমেদ এবং সুনেরাহ।

এক পর্যায়ে সিয়ামকে জোর করে চুমু খান এ অভিনেত্রী। আর এতেই চটে গিয়ে সুনেরাহকে 'চড়' মেরে বসেন সিয়াম। এরপর সেখানে থেকে রেগে বের হয়ে যান নায়িকা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সুনেরাহ বিনতে কামাল বলেন, 'আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না।' শুটিং কি না জানতে চাইলে তিনি জানান, 'হ্যাঁ এটা শুটিং ছিল।' তবে কিসের শুটিং সেটে এমন দৃশ্য সেটা জানাতে নারাজ এই অভিনেত্রী।

এদিকে পরিচালক দীপঙ্কর দীপনের নতুন সিনেমা 'অন্তর্জাল'-এ একসঙ্গে দেখা যাবে সিয়াম-সুনেরাহকে। তাই ধারণা করা হচ্ছে 'অন্তর্জাল' সিনেমারই শুটিং-এর দৃশ্য ছিল ভাইরাল হওয়া সেই ভিডিওটি।

উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জেতেন সুনেরাহ। এরপর থেকে বেশ কয়েকটি সিনেমা ওয়েবফিল্মে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।

এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়