শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোল্যান্ডে সেরা ছবির পুরস্কার জিতল ‘নোম্যাড গার্ল’

রাশিদ রিয়াজ : পোল্যান্ডের ওকেও-আন্তর্জাতিক নৃতাত্ত্বিক চলচ্চিত্র উৎসবে ইরানি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘নোম্যাড গার্ল’ সেরা শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে।রুহুল্লাহ আকবরী পরিচালিত চলচ্চিত্রটি যাযাবর উপজাতির একটি মেয়েকে নিয়ে তৈরি করা হয়েছে। ঐতিহ্য এবং সাধারণ বিশ্বাসের কারণে সমাজে বিদ্যমান নানা সমস্যা সত্ত্বেও কিকবক্সিংয়ে সে অনেক সাফল্য অর্জন করে। সে এলাকার মেয়েদের পরিবারগুলোকে যাযাবর “কালো তাঁবুতে” প্রশিক্ষণ ক্লাসে যোগ দিতে উৎসাহিত করার চেষ্টা করে।

তথ্যচিত্রটি কাজান ইন্টারন্যাশনাল মুসলিম ফিল্ম ফেস্টিভালেও দেখানো হয়। সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল তাতারস্তানের রাজধানীতে উৎসবটি অনুষ্ঠিত হয়।

ওকেও-আন্তর্জাতিক নৃতাত্ত্বিক চলচ্চিত্র উৎসবের এবারের তৃতীয় আসর ১৩ থেকে ১৮ নভেম্বর পোল্যান্ডের তোরুনে অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়