শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহানারা ইমামের ওপর নির্মিত ৪টি তথ্যচিত্র ফিল্ম আর্কাইভে হস্তান্তর

মনিরুল ইসলাম: শহীদ জননী জাহানারা ইমামের ওপর নির্মিত ৪টি তথ্যচিত্র তার ছোট সন্তান বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার শহীদ জননী জাহানারা ইমামের সন্তান সাইফ ইমাম জামী আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে মাহাপরিচালক মো: নিজামূল কবীর এর হাতে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ফুটেজ সংগ্রহের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। এসব তথ্যচিত্রে শহীদ জননীর জীবনের বিভিন্ন ঘটনাবলীর চিত্র ও তাঁর সন্তান বীর মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রাসঙ্গিক ঘটনাবলী রয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাহানারা ইমামের ছেলে মুক্তিযোদ্ধা শাফী ইহাম রুমী শহীদ হন। এছাড়া যুদ্ধের সময় তার স্বামী প্রকৌশলী শরীফুল ইমাম আহম্মেদকে পাকবাহিনী নির্যাতন করে এবং ১৪ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

স্বাধীনতার পর তিনি ১৯৭১ সালে তার পুত্রের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং তার মৃত্যু ও অন্যান্য বিষয় নিয়ে বিখ্যাত গ্রন্ত 'একাত্তুরের দিনগুলি' রচনা করেন।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়