শিরোনাম
◈ যে ৫ কারণে কুরবানির চামড়ার বাজারে ধস! ◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২২, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই উপস্থাপিকাকে নিয়ে যা বললেন মীর সাব্বিরের স্ত্রী

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন। মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপস্থাপিকা ইসরাত পায়েলকে নিয়ে মন্তব্য করেছেন তিনি। তবে পায়েলের সাব্বিরের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ তুলেছেন। আরটিভি

এবার সেটি নিয়ে মুখ খুললেন মীর সাব্বিরের স্ত্রী ফারজানা চুমকি। তিনি বলেন, আমার একটা প্রশ্ন, আপনারা প্রোগ্রামটা দেখেছেন? আপনাদের কি মনে হয়েছে, সাব্বির উদ্দেশ্যমূলকভাবে কথাটা বলেছে? সে একেবারেই ফান করে কথাটা বলেছে। মেয়েটা (উপস্থাপিকা) তো তখন হেসে হেসে কথা বলল, এখন কেন এসব কথা আসছে? মেয়েটা চাচ্ছে, এটা নিয়ে সবাই কথা বলুক।

ফারজানা চুমকি জানান, ও (মীর সাব্বির) তো এই টাইপের ছেলেই না। ড্রেস নিয়ে কেন কথা বলবে? আমি কি ঘোমটা দিয়ে চলি? সাব্বিরের বউ তো আর ঘোমটা দিয়ে চলে না। আমার মনে হয়েছে, মেয়েটা যা করল এটা একদম উদ্দেশ্যমূলক। আমি ওকে (ইসরাত পায়েল) চিনতাম না। আমাদের শোবিজের আরও অনেকেই তাকে চিনত না। এখন পরিচিতিটা পাচ্ছে। ভাইরাল হওয়ার জন্যই সে এসব করছে।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে হাজির হন মীর সাব্বির। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা তাকে মঞ্চে ডেকে নেন। এ সময় উপস্থাপিকা এই অভিনেতার কাছে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি ডায়ালগ শুনতে চান। তখন তাকে উদ্দেশ্য করে মীর সাব্বির বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা।’ ওই সময় বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে অভিযোগ তোলেন পায়েল।

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়