শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:৫২ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপালে সিঁদুর দিয়ে মন্দিরে গিয়ে ঢাকঢোল বাজালেন নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক: সালোয়ার-কামিজ পরে, কপালে চওড়া সিঁদুর দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক মেখে, মাথার খোঁপায় জুই ফুলের মালা পরে শনিবার এভাবেই সেজেগুজে বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়ালেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। খুব দ্রুতই মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। মণ্ডপের বাইরে দাঁড়িয়ে সকলের সঙ্গে মিলে মন ভরে খেলেন ফুচকা। আবার কখনও মণ্ডপে গিয়ে ঢাকঢোলও বাজাতে দেখা গেছে নুসরাতকে। জিনিউজ

বসিরহাটের পূজামণ্ডপের বাইরে নুসরাতের ফুচকা খাওয়া এবং মণ্ডপে ঢাকঢোল বাজানোর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। শনিবার মহাষষ্ঠীর দিন একাধিক মণ্ডপে ঘুরে বেড়ান তিনি। বসিরহাটের বিভিন্ন ওয়ার্ডের একাধিক ক্লাবের যেমন শক্তি সংঘ, মিলন সংঘ, সবুজ সংঘ, বিধান সংঘ ও প্রান্তিক সংঘের পূজামণ্ডপে ঘুরে দেখেন নুসরাত জাহান।এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়