শিরোনাম
◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১২:৪৫ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব-বুবলীর বিচ্ছেদের নেপথ্যে যে নায়িকা

শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক: বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের পর টক অব দ্য কান্ট্রিতে পরিনত হয়েছে শাকিব-বুবলী ইস্যু। এরপর গণমাধ্যমে বুবলী বলেন, ‘যা কিছু হয়েছে শালীনভাবেই হয়েছে। ধর্মীয় রীতি মেনেই সব হয়েছে।’ তারপর থেকেই বুবলীর সন্তানের বাবা কে? এই প্রশ্ন উঠে জনমনে। আর স্বাভাবিকভাবেই সন্দেহের তীর যায় শাকিব খানের দিকে।

প্রায় দুদিন পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খোলেন শাকিব খান। নিজেকে বুবলীর সন্তানের বাবা দাবি করে বলেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।’

এদিকে সন্তানের পিতৃত্ব স্বীকার করার কয়েক ঘণ্টা না পেরুতেই শোনা যাচ্ছে, শাকিব খান ও বুবলী দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন-হতে যাচ্ছে বিচ্ছেদও। সূত্র বলছে, বুবলী বিষয়গুলো প্রকাশ করে দেওয়ায় বিচ্ছেদ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হতে যাচ্ছে।

সন্তানের খবর প্রকাশ্যে আসতেই কেন বিচ্ছেদের গুঞ্জন? এর নেপথ্যেই বা কি!

জানা যায়, গলুই সিনেমায় কাজ করার সময়ে নায়িকা পূজা চেরির সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। গলুইয়ের শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই পূজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শাকিব। সেসময় বেশ কয়েকবার আমেরিকায় যাওয়ার চেষ্টাও করেন পূজা। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার।

গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। দেশে এসেই আবারও পূজার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে থাকেন। এবার পূজাকে নিয়ে আমেরিকায় যাওয়ার পরিকল্পনাও করছেন তিনি। জানা গেছে, পূজা যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে গেছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই আমেরিকা পাড়ি জমাবেন শাকিব-পূজা।

নানা মাধ্যমে জোর গুঞ্জন শোনা গেছে, পূজা চেরিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে চলছিল ঝামেলা। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে কলহে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে।

এর আগেও ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস যখন ছেলে আব্রাম খান জয়কে নিয়ে জনস্মুখে আসেন তখন শুরুতে শাকিব খান সন্তান অস্বীকার করতে চাইলেও পরে স্বীকার করে নেন। কিন্তু পরবর্তীতে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন শাকিব। শাকিব এবারও সেই পথেই হাঁটছেন বলে মনে করছেন তার ঘনিষ্ঠজনরা।

  • সর্বশেষ