শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০২:০১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমি কি বুবলীকে বিয়ে করবা, তোমাদের মাথাব্যথা কেন: ঝন্টু

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা বুবলী পুত্রসন্তানের মা হয়েছেন- কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই আলোচনার বিষয়। বুবলীর একটি বেবি বাম্পের ছবি প্রকাশ হওয়ার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়। কার সঙ্গে সম্পর্ক ছিল বুবলীর, তা নিয়ে শুরু হয় গুঞ্জন। যমুনা অনলাইন

এ নিয়ে প্রশ্ন করা হয় চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুকে। আর তা শুনে ক্ষেপে যান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বুবলীর পেটে কার বাচ্চা এটা নিয়ে তোমাদের এত মাথাব্যথা কেন? তুমি কি ওকে ভালোবাসতা? তুমি কি ওকে বিয়ে করবা যে বাচ্চা হয়ে গেছে আমি জানতে চাই এবং তাকে ত্যাগ করবো এটা? তোমার এত মাথাব্যথা কেন, কেন তোমরা মানুষজনকে শোনাতে চাও?

তিনি পাল্টা প্রশ্ন করেন, বুবলীর পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথাব্যথা কেন, তাকে (বুবলীকে) কি তুমি লালন-পালন করে বড় করেছো, নাকি তুমি তোমার শ্রম-মেধা তাকে নায়িকা বানাতে ব্যয় করেছ, তা তো না? কেন এটা নিয়ে তোমরা শুধু শুধু কনডেম করছো? দর্শকেরা এগুলো শুনলে তো ওর ছবি দেখবে না। আমরা একটা ভালো নায়িকা থেকে বঞ্চিত হবো।

তিনি আরও বলেন, দর্শক নায়ক-নায়িকাদের স্বপ্নের মানুষ বলে মনে করে। এসব মনে করে বলে তারা নায়ক-নায়িকাদের সিনেমা দেখতে হলে যায়। এ স্ক্যান্ডালগুলি ছড়িয়ে পড়লে ওদের ইমেজের ক্ষতি হয়। ইমেজের ক্ষতি হলে দর্শক আর সিনেমা হলে যেতে চায় না। এ জন্য ওরা (নায়ক-নায়িকা) এগুলোকে গোপন করতে চায়। ওদের অ্যাঙ্গেল থেকে এটা ঠিক আছে।

শুক্রবার অবশ্য জানা যায়, বুবলীর সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান।

বুবলী ফেসবুকে জানান, শেহজাদ খান বীর আমার ও শাকিবের সন্তান। আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একই বার্তা ফেসবুকে দেন শাকিব খান।

দীর্ঘ ৯ মাস আমেরিকায় কাটিয়ে গত বছরের জানুয়ারিতে দেশে ফিরে আসেন শবনম বুবলী। যদিও তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি মা হয়ে ফিরেছেন।

এদিকে এ তারকাদের এক পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে পুত্র সন্তানের মা হন বুবলী। তাদের ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়