শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে শাকিব-বুবলীর ছেলের নাম ‘বীর’

শাকিব-বুবলীর ছেলের নাম ‘বীর’

এ্যানি আক্তার : ২০২০ সালের ২১ মার্চ  বুবলী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। সকলে ধরে নিয়েছেন বুবলী-শাকিব অভিনীত কাজী হায়াতের ‘বীর’ ছবিটির নাম সন্তানের নামের সঙ্গে তাৎপর্যপূর্ণভাবেই যুক্ত করেছেন।

বেবি বাম্পের ছবি প্রকাশ করার পরই বুবলির সন্তান নিয়ে গুঞ্জন শুরু হয়। কয়েকদিন আগে বুবলী কোনো গণমাধ্যমের সঙ্গে কথা না বলে কথা বলেছেন একটি টিভি চ্যানেলের সঙ্গে। সেখানে তিনি বলেছেন, ঘটনাতো একটা আছেই। খুব তাড়াতাড়ি সেটা জানান দেব। তবে অশালীনভাবে কিছু হয়নি। কিন্তু বুবলী সন্তানের ছবি প্রকাশ করলেও কাবিননামা প্রকাশ করেননি। 

২০১৮ সালের ১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথে চলে যায়। দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন। কিন্তু ২৮সেপ্টেম্বর সকালে অপু বিশ্বাস নতুন আলোচনার জন্ম দেন। সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন অপু বিশ্বাস। শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়